দিবানিশি, মন আবেশি , ডাকছে তোরে শোন
এ হৃদয়ে তুই ছাড়া যে নেই কারো আগমন।
স্বপ্ন দেখি নৃত্য নতুন, মন আকাশে আলো
তোকে ছাড়া নেভানো ধ্রুবতারা; তাই বুঝি অন্ধকার আর কালো।
চলনা এই মুহূর্তটাকে করে ফেলি বন্দী
নিজের সাথে অভিমান হলেও হোক তোর সাথে মনের সন্ধি ।
চলনা এই দ্বীপের মত হয়ে যায় সাথী।
চলনা এই প্রেমের মাঝে একটু দুষ্টুমিতে মাতি।
- gourabsdiary ☘️
Tags:
bengali poem