যদি কখনো হাসির মাঝে দেখি তোমার কষ্ট
অন্ধকারের গর্জনে সব হয়ে যাবে নষ্ট।
অভিমানী আমি জানি তোর মনেরই আশা
তুই ছাড়া যে কেউ বোঝে না আমার চোখের ভাষা।
অন্ধকারের বৃষ্টি নামে ওই দুটি চোখ বেয়ে
জানি সব মিলিয়ে যাবে তোর কথা দিয়ে!
ভোর প্রহরে হটাৎ ডাকে চমকে গেছে গগন
নাও 'ত্রিয়াশা' , তবু থামাও এ অন্ধকারের গর্জন।
প্রথম আশায় চাইলাম তারে, দ্বিতীয়তে তার খুশি।
তৃতীয় তে ভালোবাসা দেখে, চতুর্তে উপহার স্বরূপ দিল হাসি।
এক নিমেষে ওই আকাশে, যেই ফুটেছে আলো
অন্ধকারের বৃষ্টি বলে, সূর্য বুঝি এলো।
- gourabsdiary ⛈️
Tags:
bengali poem