তুই না হয় হাতটা ধরে
করিস কিছু বায়না
তোকে নিয়ে স্বপ্ন আমার
দেখায় হাজার আয়না।
তুই না হয় আলো আঁধারে
প্রদীপ হাতে আসিস
তোর আলোতে রাত জোনাকি
দেখায় তাদের হাসি।
তুই না হয় মন সাগরে
করিস তোলপাড়
তোর রোষেতে নতুন মাঝি
করছেনা যে পার।
তুই যখনই শান্ত হয়ে
চুপটি করে থাকিস
তোর ভয়েতে মনটা আমার
ভেঙ্গে করে হাসি।
- gourabsdiary ☘️
Tags:
bengali poem