কিছু রঙ চোখ ধাঁধানো
কিছু বোঝা বারণ।
কিছু হাসি মন মাতানো
কিছু পাগলামির কারণ ।।
কিছু রাগ পাগল করে
কিছু প্রেমে হাসায়
কিছু রাগ মনসাগরে
অশ্রু জলে ভাসাই।
কিছু অশ্রুর নেই ঠিকানা
কিছু আবেগে ভরপুর
কিছু আশায় বার বার
হচ্ছে মনের ভাঙচুর।
কিছু চাওয়া হয়না পাওয়া
কিছু করে অনুনয় বিনয়
কিছু আবার হতাশ হয়েও
করে নতুন দিক নির্নয়।
কিছু কথা দেই দে ব্যাথা
কিছু বলা বারণ
কিছু হাসি মনের মাঝে
ডিপ্রেসন এর কারণ।
- gourabsdiary ☘️
Tags:
bengali poem